BD Highlights
ক্রিকেট

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পাকিস্তানের হার

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৬ উইকেটে হারল পাকিস্তান। ২৪১ রানের জবাবে খেলতে নেমে ৪৫ বল হাতে রেখেই জয় পায় ভারত। রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। তবে কম সময়ের ব্যবধানে দুই ওপেনার বাবর আজম (২৩) ও ইমাম-উল-হককে (১০) হারিয়েও ঘুরে দাঁড়িয়েছিল দলটি। সৌদ শাকিলকে নিয়ে জুটি লম্বা করতে চেয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। ভারতের বিপক্ষে হাফ সেঞ্চুরির পথে ছিলেন অধিনায়ক। হার্ষিত রানা তার ক্যাচ মিস করায় ৪৪ রানে জীবন পান রিজওয়ান। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি তিনি। অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে ৪৬ রানে সাজঘরে ফেরেন রিজওয়ান। সেট হওয়া রিজওয়ান ও শাকিলের ১০৪ রানের জুটি ভেঙে আবার বিপদে পড়ে দলটি। পরের ওভারে হার্দিক পান্ডিয়ার বলে অক্ষরের হাতে ক্যাচ দেন শাকিল। তার ব্যাট থেকে আসে ৭৬ বলে ৬২ রান। ৩৭তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে সেট হওয়ার আগেই মাঠ ছাড়েন তৈয়ব তাহির (৪)। পরে ডেথ ওভারে ঘূর্ণি জাদু দেখান কুলদীপ যাদব। ৪৩তম ওভারে সালমান আগা (১৯) ও শাহীন শাহ আফ্রিদিকে (০) ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন তিনি। তবে উইকেট ধরে রেখে তাকে হতাশ করেন নাসিম শাহ। অবশ্য এক ওভার বিরতি দিয়ে নাসিমকে ১৪ রানে ফেরান ভারতীয় এই স্পিনার। শেষের আগের ওভারে খুশদিল শাহ ও হারিস রউফ দুটি বড় ছক্কা মেরে আড়াইশ রানের সম্ভাবনা তৈরি করেন। পরে ৪৯.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২৪১ রান করে পাকিস্তান। জবাবে খেলতে নেমে বিরাট কোহলির অপরাজিত ১০০ রানে সহজে জয় পায় ভারত। কোহলিকে ভালো সঙ্গ দিয়েছেন শ্রেয়াস আইয়ার। তিনি ৫৬ রানে আউট হয়েছেন। এ ছাড়া রোহিত শর্মা ২০, শুভমান গিল ৪৬ ও হার্দিক পান্ডিয়া করেছেন ৮ রান।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্রিকেট

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন