ভারত প্রথম ইনিংসে ৩৭৬ রান তুলেছিল। বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে আটকে গেছে ১৪৯ রানে। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে ৩০৮ রানে এগিয়ে আছে রোহিত শর্মার দল। দ্বিতীয় দিন শেষেই যে বাংলাদেশ দলের এমন লেজেগোবরে অবস্থার জন্য কাদের বোলার না ব্যাটারদের? দ্বিতীয় দিনের খেলা শেষের সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ বললেন, ‘বোলাররা ভালোই করেছে, ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছে।’ চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে দলকে ব্যাটসম্যানরা হতাশাই উপহার দিয়েছেন বলে মনে করেন তাসকিন। তাসকিন বলেছেন, ‘আপনারা জানেন, সবমিলিয়ে আমাদের ব্যাটিংটা হতাশার ছিল। ফাস্ট বোলারদের জন্য (উইকেটে) কিছুটা সাহায্য ছিল। আমরা যেমন বোলিং করেছি, এর চেয়ে কিছুটা হয়তো ভালো করতে পারতাম। কিন্তু আমরা ব্যাটিং নিয়ে হতাশ।’ বোলিং যে ভালো করেছেন, সেটা বোঝাতে গিয়ে তাসকিন আগের দিনের শুরুতে ভারতের ব্যাটিং এলোমেলো করে দেওয়ার বিষয়টি টেনে আনেন। ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে ভারত অনেকটাই দিশাহারা হয়ে গিয়েছিল। তাসকিন বলেছেন, ‘গতকাল আমরা সত্যি খুব ভালো শুরু করেছিলাম। এরপর অশ্বিন ও জাদেজা সত্যি খুব ভালো ব্যাটিং করেছে এবং আমরাও শুরুর মতো ভালো বোলিং করতে পারিনি।’ তবে আজ দ্বিতীয় দিন সকালে আবার নিজেদের গুছিয়ে নেওয়ার বিষয়টিও বলেন তাসকিন, ‘আজ সকালে আমরা ভালো একটি সেশন কাটিয়েছি। ৩৭ রানে ৪ উইকেট নিয়েছি। তাই সব মিলিয়ে আমরা ভালো বোলিং করেছি। তবে এর চেয়েও ভালো করতে পারতাম হয়তো। কিন্তু আমরা আমাদের ব্যাটিং নিয়ে হতাশ।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।