স্পিনার আলিস আল ইসলামের ইনজুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা পান জাকের আলি অনিক। আর দলে ডাক পাওয়ার পর প্রথম ম্যাচেই মাঠে নেমে বাজিমাত করেছেন সিলেটের এই ক্রিকেটার। এক ইনিংসেই করেছেন বেশ কিছু রেকর্ড। যদিও শেষ পর্যন্ত বাংলাদেশকে জেতানো হয়নি তার। শ্রীলঙ্কার কাছে ৩ রানে পরাজয়ের দিনে জাকের ব্যাট হাতে করেন ৬৮ রান। পরে সংবাদ সম্মেলনেও হাজির হয়েছে। প্রশ্নোত্তর পর্বে দু'টি দিকের কথা বলেন তিনি, ‘হ্যাঁ এই জিনিসটা (বিপিএল) আসলে কাজে দিয়েছে। বিপিএল শেষ হওয়ার ২ দিনের মধ্যে এখানে। বিপিএলের এটমস্ফিয়ার থেকে টি-টোয়েন্টি ফরম্যাটে আসা। অবশ্যই কাজে দিয়েছে। যেহেতু এটা আমার হোম গ্রাউন্ড, মাঠ সম্পর্কে ধারণা ছিল।’ জাকের বলেন, ‘আমি সবসময়ই সিলেটের মাঠে খেলতে পছন্দ করি। আমার প্রথম শ্রেণির ক্রিকেটের অভিষেকও এখানে। উইকেট আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। সব কিছু ঠিক ছিল। যদি ম্যাচটা জিততে পারতাম তাহলে ভালো হতো।' এদিন দলের হয়ে সর্বোচ্চ রান করেও মন খারাপ জাকেরের। কারণ দল জিততে পারেনি। এর আগে দিন তিনেক আগেই বিপিএল ফাইনালে হেরেছে তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেই ম্যাচের পর এবার জাতীয় দলের হয়ে হার। তবে এমন ম্যাচ থেকেও অনেক প্রাপ্তি দেখছেন সিলেটি এই ক্রিকেটার। জাকের বলেন, 'আমার চেহারায় কিন্তু বুঝতে পারছেন আমি কী রকম আছি। হার সবসময়ই বেদনার। বিপিএলের ফাইনাল হেরে এসেছি। রাতে ঘুম হয়নি। দেশের হয়ে জিততে পারলে আরেকটু ভালো লাগত। আমি ভেঙে পড়ব না। কীভাবে জেতা যায় পরের ম্যাচ। এই ম্যাচে আমাদের পাওয়ার অনেক কিছু আছে। খাতা কলম নিয়ে নোট করতে বসলে দল হিসেবে অনেক প্রাপ্তি আছে।'
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।