চার দিনের ম্যাচে ফিল্ডিংয়ে কুঁচকিতে টান পড়ে মাহামুদুল হাসান জয়ের। দারুণ ছন্দে থাকা জয় মিস করবেন পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট। একই ম্যাচ চলাকালীন অনুশীলনে আঙুলে আঘাত পান অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দু'জনেরই এই ম্যাচ শেষে পাকিস্তানে থাকা জাতীয় দলে যোগ দেওয়ার কথা ছিল। তবে ৩ সপ্তাহের জন্য ছিটকে গেছেন মাহমুদুল। ফলে আসন্ন দুই ম্যাচের সিরিজটি খেলতে পারবেন না তিনি। মুশফিক অবশ্য স্বস্তির খবর দিয়েছেন। ২১ আগস্ট রাওয়ালপিন্ডি টেস্টের আগেই সুস্থ হয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। পাকিস্তান থেকে পাঠানো এক ভিডিও বার্তায় মুশফিক বলেন, ‘দ্বিতীয় ইনিংসের আগে নেটে আমি আঙুলে ব্যথা পেয়েছিলাম। তাই ব্যাটিং করিনি। আশা করি, দ্রুতই সেরে উঠব এবং প্রথম টেস্ট খেলব।’ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্টের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পাকিস্তান সফরে যান মুশফিক। তবে প্রস্তুতিটা ঠিকঠাক হয়নি তার। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি। প্রথম ইনিংসে ১৪ রানে আউট হন তিনি। এই ম্যাচ নিয়ে মুশফিক বলেন, ‘কয়েক দিন ভারী বর্ষণের কারণে ম্যাচটা বাধাপ্রাপ্ত হয়েছে। আমরা যথাযথ অনুশীলন করতে পারিনি। প্রথম কয়েক দিনে শুধু একটি নেট সেশন হয়েছিল। তো এটিও আদর্শ নয়। তবে মাঠে আমি সেরাটা দিয়ে চেষ্টা করেছি। প্রথম ইনিংসে আমাদের পক্ষে ছিল না।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।