BD Highlights
ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাফল্য এলে বাংলাদেশ পাবে ৩০ কোটি টাকা

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইতোমধ্যেই দুবাইতে পা রেখেছে বাংলাদেশ দল। যেখানে আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নাজমুল হোসেন শান্তরা নিজেদের প্রথম ম্যাচ খেলবে। এর আগেরদিন টুর্নামেন্টটির পর্দা উঠবে পাকিস্তানের করাচিতে। আইসিসির এই মেগা ইভেন্টে অংশ নিয়েই বাংলাদেশসহ প্রত্যেক দল পাবে ১ লাখ ২৫ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার টাকা করে। এরপর প্রতি ম্যাচ জয়ের জন্য বাড়তে থাকবে সেই অঙ্কটা। ২০১৭ সালের পর চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর শুরু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি থেকে। ৮ দলের এই বৈশ্বিক প্রতিযোগিতায় আগের চেয়ে প্রাইজমানি বাড়ানো হয়েছে ৫৩ শতাংশ। এবার মোট আর্থিক পুরস্কার থাকছে ৬.৯ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ কোটি টাকা। দেশ ছাড়ার আগে নিজেদের সামর্থ্য আছে জানিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের কথা জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। সেই স্বপ্ন পূরণ করা কঠিন, তবে ইতিহাস গড়তে পারলে সবমিলিয়ে বাংলাদেশের ৩০ কোটি টাকা জেতার সুযোগ রয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত প্রতিবেদন অনুসারে– চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানিতে চ্যাম্পিয়ন হওয়া দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২২ লাখ ৪০ হাজার ডলার বা প্রায় ২৭ কোটি ৬ লাখ ৪৬ হাজার টাকা। রানার্সআপ হওয়া দল প্রাইজমানি হিসেবে পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক অর্থ। অর্থাৎ, তারা পাবে ১১ লাখ ২০ হাজার ডলার বা প্রায় ১৩ কোটি ৫৩ লাখ টাকা। এভাবে তৃতীয় থেকে অষ্টম অবস্থান পর্যন্ত থাকা প্রত্যেক দলের জন্যই থাকছে নির্দিষ্ট অঙ্কের আর্থিক পুরস্কার। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া তৃতীয় ও চতুর্থ স্থানধারী দুই দল পাবে সমান ৫ লাখ ৬০ হাজার ডলার বা প্রায় ৬ কোটি ৭৬ লাখ ৬১ হাজার টাকা করে। পঞ্চম ও ষষ্ঠ দল প্রাইজমানি হিসেবে পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা করে। সপ্তম ও অষ্টম দল প্রাইজমানি হিসেবে পাবে ১ লাখ ৪০ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার টাকা করে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্রিকেট

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন