ছোট টার্গেট তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে হারলো বাংলাদেশ নারী দল
ছোট টার্গেট তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে হারলো বাংলাদেশ নারী দল
BD HIGHLIGHTS
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ নারী দলের ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। শারজাহর ধীরগতির উইকেটে বোলাররা দারুণ নিয়ন্ত্রণ দেখালেও, ব্যাট হাতে তেমনটা করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। ২০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ৭ উইকেট হারিয়ে মাত্র ৯৭ রান, ফলে ২১ রানে হেরেছে তারা। শারজাহর মন্থর উইকেটে বাংলাদেশ স্পিনাররা ইংল্যান্ডের ব্যাটারদের ভালোভাবে চেপে ধরেছিল। নাহিদা আক্তার, রিতু মণি ও ফাহিমা খাতুনের স্পিন বোলিংয়ে ইংলিশ ব্যাটাররা রান সংগ্রহ করতে বেশ কষ্টে ছিলেন। ড্যানি ওয়াটের ৪১ রান এবং শেষদিকে অ্যামি জোন্সের গুরুত্বপূর্ণ ১২ রানের ইনিংস ছাড়া বড় কোনো অবদান রাখতে পারেনি ইংল্যান্ডের কেউ। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইংল্যান্ডকে মাত্র ১১৮ রানে আটকে দেয় টাইগ্রেসরা। বাংলাদেশের পক্ষে রিতু মণি, নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন সমান দুটি করে উইকেট শিকার করেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।