ওপেনার জাওয়াদ আবরারের ব্যাটে ভর করে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৪৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফলে ৬ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। শনিবার টস জিতে ব্যাট করতে নেমে শক্ত ভিত গড়ে দেন জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকী। উদ্বোধনী জুটিতে আসে ৪৯ রান। কালাম ১৯ রানে আউট হলেও, থেমে থাকেননি আবরার। দ্বিতীয় উইকেটে আজিজুল হাকিম ২৩ রানে রানআউট হয়ে ফেরার পর কিছুটা চাপ তৈরি হয় বটে, তবে তা দুর্দান্তভাবে সামাল দেন রিজান হোসেন। এই দুই ব্যাটারের ১৩৫ রানের জুটিতে শক্ত ভিত পায় বাংলাদেশ। আবরার ১১৫ বলে ১১৩ রানের ঝলমলে ইনিংস খেলেন। রিজানও খেলেন ৭৭ বলে ৮২ রানের ইনিংস। পরে দ্রুত রান তোলেন মোহাম্মদ আব্দুল্লাহ (৩২), দেবাশিষ দেবা (১৯) ও সামিউন বশির (২৩)। শেষদিকে ৫ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন আল ফাহাদ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩৩৬ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধসে পড়ে শ্রীলঙ্কা। মাত্র ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। এরপর অধিনায়ক ভিমাথ দিনসারা (৭২ বলে ৬৬) কিছুটা প্রতিরোধ গড়লেও তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা অলআউট হয় ১৯০ রানে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।