টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলছে টাইগাররা। কিন্তু প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই কিনা, সিরিজটি সেভাবে মনোযোগ আকর্ষণ করতে পারছে না ক্রিকেটমহলে। কারণ অনেকের চোখে জিম্বাবুয়ে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ। এই সিরিজেই যেমন জিম্বাবুয়েকে টানা দুই ম্যাচে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। এরপর তৃতীয়টিতেও জিতে এরইমধ্যে সিরিজ ঘরে তুলেছে শান্তবাহিনী। এখনও হাতে আছে দুই ম্যাচ। তৃতীয় ম্যাচে জিততে অবশ্য কষ্ট করতে হয়েছে স্বাগতিকদের। ব্যাটিংয়ে বড় সংগ্রহ না পাওয়ার পর দুর্বল বোলিংয়ে প্রায় হারতেই বসেছিল তারা। সিরিজের এই পর্যায়ে এসে জিম্বাবুয়েকে সহজ প্রতিপক্ষ মানছেন না বাংলাদেশ দলের ব্যাটার তাওহীদ হৃদয়। তবে বিশ্বকাপের আগে আরও ভালো করার তাগিদ অনুভব করছেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হৃদয় বলেন, 'আমার কাছে মনে হচ্ছে (জিম্বাবুয়ের বিপক্ষে) খেলাটা ততটাও সহজ হচ্ছে না। কারণ তাদের অনেক ভালো খেলোয়াড় আছে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলে। জিম্বাবুয়ে বলে ছোট করে দেখার কিছু নেই। আন্তর্জাতিক ক্রিকেটে সব টিমই কঠিন টিম।' হৃদয় নিজে জিম্বাবুয়ে সিরিজে এখন পর্যন্ত ধারবাহিকভাবে রান করছেন। তিন ম্যাচের দু'টিতে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। তৃতীয় ম্যাচে করেছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। সব মিলিয়ে ভালো সময় কাটছে তার। দলের হয়ে ভালো পারফরম্যান্স করতে পারায় খুশি তিনি। তাওহীদ বলেন, ' রান করলে প্রত্যেক ব্যাটারের একটা ভালো লাগা কাজ করে। আমি যেহেতু ব্যাটার, আমার রোল হল টিমে অবদান রাখা। আমিও ট্রাই করি ফিল্ডিং দিয়ে বা রান করে দলে অবদান রাখার। কোনো দিন হয়, কোনোদিন হয় না। (লক্ষ্য থাকে) যেদিন সুযোগটা পাবো, সেদিন যেন টিমের জন্য ভালো কিছু করতো পারি।'
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।