ঢাকা ক্যাপিটালসকে ৪০ রানে হারিয়ে বিপিএল শুরু করল রংপুর রাইডার্স। সোমবার মিরপুরে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান করে রংপুর। পরে রান তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৫১ রানের বেশি করতে পারেনি ঢাকা। টস জিতে আগে রংপুরকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয় ঢাকা। ব্যাটিংয়ে নেমে দলীয় ২০ রানেই সাজঘরে ফেরে রংপুরের দুই ওপেনার। দুই বিদেশি সাজঘরে ফেরার পর সাইফকে নিয়ে দলের হাল ধরেন পাকিস্তানের ইফতেখার। ১০৯ রানে ভাঙে এই জুটি। ৩৩ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন সাইফ। ৩৮ বলে ৪৯ রান করে ফেরেন ইফতেখার। এরপর খুশদিলকে সঙ্গে নিয়ে দলকে বড় সংগ্রহের পথে রাখেন সোহান। অধিনায়ক সোহান ১১ বলে ২৫ রান করে সাজঘরে ফিরলে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়ে আসেন খুশদিল। এই ব্যাটার শেষ দিকে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে রংপুরকে নিয়ে যান ১৯০-এর ঘরে। খুশদিলের ২৩ বলে ৪৬ রানের ইনিংসে ৬ উইকেটে ১৯১ রানে থামে রংপুর। রান তাড়ায় নেমে শুরুটা দারুণ হয়েছিল ঢাকা ক্যাপিটালসের। উদ্বোধনী জুটিতে ৬৫ রান করে তারা। কিন্তু মাহেদী হাসানের একটি স্পেল বদলে দেয় দৃশ্যপট। শুরুটা তিনি করেন তানজিদ হাসানকে দিয়ে। ২১ বলে ৩০ রান করা তানজিদ হাসান ক্যাচ দেন মাহেদী হাসানের বলে। ভেঙে যায় উদ্বোধনী জুটি। পরে উইকেটে এসে প্রথম বলে ছক্কা হাঁকান হাবিবুর রহমান সোহান। কিন্তু পরের বলে তিনিও ক্যাচ তুলে দেন টেইলরের হাতে। দশম ওভারে এসে ২৭ বলে ৩১ রান করা লিটন দাসকেও ফেরান মাহেদী। ওই ওভারের পঞ্চম বলে ২ বলে এক রান করা ফারমানউল্লাহকে বোল্ড করেন তিনি। দুই ওভারে চার উইকেট নিয়ে ম্যাচের মোড় বদলে দেন মাহেদী। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ঢাকা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।