BD Highlights
ক্রিকেট

টপ অর্ডারের ৪ ব্যাটারকে হারিয়ে চাপে শ্রীলঙ্কা

টপ অর্ডারের ৪ ব্যাটারকে হারিয়ে চাপে শ্রীলঙ্কা

সিরিজ জেতার লক্ষ্যে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আজ সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ দল। সিরিজে ১-১ সমতা হওয়ায় বাংলাদেশ-শ্রীলঙ্কা শেষ ম্যাচটি রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। আগের দুটি ম্যাচ দিবারাত্রির হলেও এটি হচ্ছে সকাল ১০টা থেকে। এদিন টস হেরে বোলিং করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে বাংলাদেশকে উইকেট এনে দেন তাসকিন আহমেদ। সাজঘরে ফেরান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পাথুম নিসাঙ্কাকে। বল ডিফেন্ড করতে গিয়ে পায়ে লাগিয়ে বসেন নিসাঙ্কা, জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিতে যেয়েও নেননি শেষ পর্যন্ত। ১ রানে ফেরেন নিসাঙ্কা, শুরুতেই উইকেট পায় বাংলাদেশ। এরপর নিজের দ্বিতীয় ওভারে তাসকিন ফেরান পাথুম নিসাঙ্কাকে। দলীয় চতুর্থ ওভারে আবার বোলিংয়ে এসে বাজিমাত করেন এই ডানহাতি পেসার। আরেক ওপেনার আভিস্কা ফার্নান্দোকে আউট করেন মাত্র ৪ রানে। চতুর্থ বলে এক্সট্রা কাভারের দারুণ চারের পর খোঁচা দিয়ে বসেন আভিস্কা। সহজেই সেটি তালুবন্দি করেন মুশফিক। প্রথম দুই ওয়ানডেতে সুযোগ পাননি। তরুণ পেসার তানজীম হাসান সাকিব ইনজুরিতে ছিটকে যাওয়ায় সুযোগ মেলে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে। প্রথম পাওয়ার প্লে শেষে আক্রমণে এসে নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই সাফল্য পান মুস্তাফিজুর রহমান। দারুণ ভেতরে ঢোকা ডেলিভারিতে তিনি কট বিহাইন্ড করলেন সাদিরা সামারাউইক্রামাকে। সাজঘরে ফেরার আগে ১৫ বলে ১৪ রান করেন তিনি। মুস্তাফিজ বোলিংয়ে এসেই উইকেটের দেখা পেয়েছিলেন। এবার ইনিংসের ১৮তম ওভারে এসে প্রথম বলেই কুসল মেন্ডিসকে ফেরান রিশাদ হোসেন। রিশাদের টার্ন করা বলে অফে খেলতে গিয়ে খোঁচা দেন কুসল। ৫১ বলে ২৯ রান আসে তার ব্যাট থেকে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্রিকেট

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন