BD Highlights
ক্রিকেট

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, বাদ লিটন-তাসকিন

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, বাদ লিটন-তাসকিন
বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সিরিজে ১-০ তে এগিয়ে স্বাগতিক শ্রীলঙ্কা। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। প্রথম ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। ওপেনার লিটন দাসের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার শামীম হোসেন, আর ইনজুরড পেসার তাসকিন আহমেদের বদলে দলে এসেছেন হাসান মাহমুদ। বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী (উইকেটকিপার), তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুষ্মন্ত চামিরা ও আসিথা ফার্নান্ডো।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্রিকেট

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন