জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যকার লড়াই। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে মাঠে নেমেছে দল দুটি। ইতোমধ্যে টস হয়ে গেছে। টস জিতেছেন পাক অধিনায়ক সালমান আঘা। টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে কিছুক্ষণের মধ্যেই ব্যাটিংয়ে নামবে ভারত। ভারত একাদশ : অভিষেক শর্মা, ইশান কিষাণ (উইকেটরক্ষক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদভ, বরুণ চক্রবর্তী ও জসপ্রীত বুমরাহ। পাকিস্তান একাদশ : সাইম আয়ুব, সাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সালমান আগা (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ নাওয়াজ, শাদাব খান, ফাহিম আশরাফ, উসমান খান, শাহিন শাহ আফ্রিদি, আবরার আহমেদ ও উসমান তারিক।
0 Comments
Your Comment