টাইগারদের কোচ হয়ে এসে যা বললেন পাকিস্তানি কিংবদন্তি
টাইগারদের কোচ হয়ে এসে যা বললেন পাকিস্তানি কিংবদন্তি
BD HIGHLIGHTS
পাকিস্তানের সাবেক স্পিনার মুশতাক আহমেদকে টাইগারদের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। আসন্ন জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বাংলাদেশের সঙ্গে কোচ হিসেবে যাত্রা শুরু করবেন তিনি। আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মুশতাকের সঙ্গে চুক্তি বিসিবির। দায়িত্ব পাওয়ার পর সোমবার বাংলাদেশে পৌঁছেছেন পাকিস্তানের এই কিংবদন্তি। মঙ্গলবার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়ে বাংলাদেশ ক্রিকেটের অংশ হয়ে অনুভূতি জানান তিনি। টাইগারদের এই কোচ বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট ব্যবস্থার অংশ হওয়াটা আমার জন্য অনেক সম্মানের। আমি নতুন এই অধ্যায় শুরুর অপেক্ষায় আছি। বাংলাদেশে আসাটা সব সময়ই দারুণ ব্যাপার। পাকিস্তানি ক্রিকেটারদের অনেক ভক্ত এখানে। বাংলাদেশে খেলাটা আমরা খুবই উপভোগ করেছিলাম। এখানকার আতিথেয়তা চমৎকার।’ এরপর বাংলাদেশে নিজের লক্ষ্য সম্পর্কে মুশতাক বলেন, ‘আমি এখানকার স্পিন বিভাগে একটি পার্থক্য তৈরি করতে এসেছি। আমার জ্ঞান তরুণ এবং সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে ভাগ করতে পারি। আশা করি আমরা একটি পার্থক্য করতে পারব। তরুণরা খুবই প্রতিভাবান ক্রিকেটার, তাই আমরা তাদের কাছে আমাদের অভিজ্ঞতা তুলে দিতে পারি। আমি বিশ্বাস করি তারা খুবই প্রতিভাবান। তারা যেকোনো দলকে চ্যালেঞ্জ করতে পারে।’ উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে ১৪৪ ওয়ানডে খেলে মুশতাকের শিকার ১৬১ উইকেট। এছাড়া ৫২ টেস্ট খেলে এই লেগস্পিনার ১৮৫ উইকেট নিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০৯ ম্যাচ খেলে তার উইকেট ১ হাজার ৪০৭টি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।