শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের পরই অনেকটা নির্ধারিত হয়ে গিয়েছিল ম্যাচের ভাগ্য। ৫১১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে খুব বেশি দূর যেতে পারেনি টাইগাররা। ৩২৮ রানের বিশাল জয় পেয়েছে শ্রীলঙ্কা। দুই ইনিংসেই তারা বাংলাদেশের চেয়ে ছিল এগিয়ে। দুই ইনিংসেই অবশ্য শুরুটা ভালো হয় বাংলাদেশের জন্য। ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা। পরে ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস ২০২ রানের জুটি গড়েন। দ্বিতীয় ইনিংসেও ৬ উইকেটে ১২৬ রান করে। পরে আবার সেঞ্চুরি করেন কামিন্দু ও ধনঞ্জয়া। ম্যাচ জয়ের পরও ব্যাটিংয়ে উন্নতির জায়গা দেখছেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা, ‘অধিনায়ক হিসেবে আমি খুব খুশি। কিন্তু একই সঙ্গে উন্নতির জায়গাও আছে। ওসব বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে কোচিং স্টাফদের সঙ্গে এর সমাধান করতে হবে। ব্যাটিংয়ে অবশ্যই উন্নতির জায়গা আছে। গুরুত্বপূর্ণ হচ্ছে পরের সফরের আগেই আমাদের ওসব জায়গায় নজর দেওয়া।’ এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে এই প্রথম জয়ের দেখা পেয়েছে শ্রীলঙ্কা। ৩ ম্যাচে ১ জয় নিয়ে তারা এখন আছে ছয় নম্বরে। এখন অবশ্য এই অবস্থান নিয়ে ভাবছেনই না লঙ্কান অধিনায়ক। এক ম্যাচ করেই এগিয়ে যেতে চান তিনি। ধনঞ্জয়া বলেন, ‘র্যাংকিংয়ের চেয়ে বেশি ম্যাচ বাই ম্যাচের দিকে তাকাচ্ছি। এখন এই ম্যাচটা শেষ, আমি তাকিয়ে আছি সামনের ম্যাচগুলোতে কী করতে পারি। আমি শুধু তাকিয়ে আছি কীভাবে পরিকল্পনা করবো এ ব্যাপারে। র্যাংকিংয়ে উন্নতিটা এমনিতেই হয়ে যাবে। কিন্তু আমরা একটা ম্যাচের দিকেই তাকিয়ে আছি।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।