BD Highlights
ক্রিকেট

টাইগারদের ২৩৬ রানের টার্গেট দিল আফগানরা

টাইগারদের ২৩৬ রানের টার্গেট দিল আফগানরা

সিরিজের প্রথম ওয়ানডেতে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে টাইগারদের ২৩৬ রানের টার্গেট দিয়েছে আফগানরা। টস জিতে বাংলাদেশকে বল করতে পাঠায় আফগানিস্তান। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের আঘাতে শুরুতেই খেই হারায় আফগানরা। তবে ২০ ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়া আফগানদের টাল সামাল দেন হাশমাতউল্লাহ শাহিদি ও মোহাম্মাদ নবি। দুজন মিলে গড়েন একশ রানের জুটি (১১৬ বল)। পাঁচ উইকেট পড়ার পর বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের দ্বিতীয় শতকছোঁয়া জুটি এটি। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৪ টি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। আফগানদের হয়ে সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস খেলেছেন মোহাম্মদ নবী। ৭৯ বলে এই ইনিংস খেলেছেন তিনি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্রিকেট

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন