ঢাকাকে ১০ রানে হারাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫৯ রানের জবাবে খেলতে নেমে নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে ঢাকা। এতে টানা ১১ ম্যাচ হারল দলটি। তবে প্রথম ম্যাচ জিতেছিল ঢাকা। আর ১১ ম্যাচে ৬ জয় নিয়ে চারে উঠে এসেছে চট্টগ্রাম। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। অ্যাডাম রসিংটন ৬ বল খেলে এক রানে ফেরেন। তিন নম্বরে নেমে সাব্বির হোসেনও খেলতে পারেননি। শূন্য রানে সাজঘরে ফেরেন তিনি। তবে ওপেনার মোহম্মদ নাঈম খেলেছেন ৩৫ বলে ২৯ রানের ইনিংস। এ ছাড়া দলীয় সর্বোচ্চ ৫৫ রান করেছেন এলেক্স রস। তবে শেষ দিকে মোসাদ্দেকের ১৮ বলে ২৯ রানের ক্যামিওতে ১৪৯ রান তুলতে পারে ঢাকা। এর আগে, তানজিদ হাসান তামিমের ফিফটিতে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে চট্টগ্রাম। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম বলেই ধাক্কা খায় দলটি। মোসাদ্দেক হোসেনের শিকার হয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন সৈকত আলী। তিনে নামা জশ ব্রাউনও ১১ রানের বেশি করতে পারেননি। তবে তৃতীয় উইকেটে টম ব্রুসকে নিয়ে ৯৫ রানের জুটি গড়েন তানজিদ। পরে সাব্বির হোসেনকে ক্যাচ দিয়ে ৪৮ রানে ফেরেন ব্রুস। অবশ্য তার আগেই ৩৫ বলে ফিফটি স্পর্শ করেন তানজিদ। কিন্তু শেষ ওভারের আগেই তাকে থামান শরিফুল ইসলাম। ৫১ বলে ৭০ রান করেন বাঁহাতি এই ওপেনার। ঢাকার হয়ে ১৭ রান খরচ করে দুটি উইকেট নেন শরিফুল। এ ছাড়া তাসকিন পেয়েছেন দুই উইকেট।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।