BD Highlights
ক্রিকেট

টিকিট বিক্রির আয়ে রেকর্ড করল বিপিএল

বিপিএলের এবারের আসরে টিকিট বিক্রির আয়ে রেকর্ড করেছে বিসিবি। ডিজিটাল পদ্ধতিতে টিকিট কাটায় লাভবান হয়েছে এবারের আসর। বিপিএলের টিকিট বিক্রি থেকে সর্বোচ্চ আয় ছিলো চার কোটি টাকা। তবে এবার সব ম্যাচ শেষ করার আগেই এখন পর্যন্ত শুধু টিকিট বিক্রি করে ক্রিকেট বোর্ড আয় করেছে ১০ কোটি টাকারও বেশি। ঢাকা-চট্টগ্রাম কিংবা সিলেট— সব ভেন্যুতেই টিকিট নিয়ে রীতিমতো কাড়াকাড়ি হয়েছে। মিরপুরে খেলা দেখার টিকিট না পেয়ে কাউন্টারে আগুন দেন ক্ষুব্ধ দর্শকরা। ভাঙচুর চালান বিসিবির প্রধান ফটকেও। পরিস্থিতি সামাল দিতে কিছুটা হিমশিম ঠিকই খেতে হয়েছে বিসিবিকে, কিন্তু সঙ্গে পেয়েছে সুফলও। এবারের টুর্নামেন্টের ৬০ শতাংশ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। টিকিট বিক্রি থেকে আয় বাড়ার মূল কারণ ডিজিটাল প্ল্যাটফর্মে বিপিএলের টিকিট বিক্রি। এবারের টুর্নামেন্টের ৬০ শতাংশ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। যেখান থেকে প্রাপ্ত অর্থ সরাসরি জমা হচ্ছে বোর্ডের কোষাগারে। শুরুতে অনলাইনে টিকিট বিক্রি নিয়ে অনেকের অভিযোগ থাকলেও, ধীরে ধীরে নতুন নিয়মের সঙ্গে নিজেদের মানিয়ে নিয়েছেন দর্শকরা। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও পাওয়া যাচ্ছে অভূতপূর্ব সাড়া। টিকিট বিক্রি থেকে আয় বাড়ায় এরই মধ্যে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপের প্রাইজমানি বাড়িয়েছে বিসিবি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্রিকেট

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন