টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে টানা পাঁচ জয় বাংলাদেশের
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ নারী দল। সুপার সিক্সের ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে নিগার সুলতানার নেতৃত্বাধীন টাইগ্রেসরা। নেপালের মুলাপানিতে টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ ৮ উইকেটে তোলে ১৬৫ রান। জবাবে থাইল্যান্ডের ইনিংস থামে ৮ উইকেটে ১২৬ রানে। রান তাড়ায় শুরু থেকেই চাপে ছিল থাইল্যান্ড। ওপেনার নাথাকান চানতুম ৪১ বলে ৪৬ রান করে সর্বোচ্চ সংগ্রাহক হন। এছাড়া নানাপাথ ২৯ বলে ২৯ এবং অধিনায়ক নারুমেল চাইওয়াই ২৮ বলে ৩০ রান করেন। তবে অন্য কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। বাংলাদেশের বোলিংয়ে উজ্জ্বল ছিলেন মারুফা আক্তার। তিনি ২৫ রানে নেন ৩টি উইকেট। রিতু মনি ও স্বর্ণা আক্তার শিকার করেন ২টি করে উইকেট। এর আগে ব্যাট হাতে বাংলাদেশের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন জোয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি। শুরুতেই দিলারা আক্তার শূন্য রানে এবং শারমিন আক্তার ৯ বলে ১১ রান করে ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে ১১০ রানের জুটি গড়েন এই দুজন। জোয়াইরিয়া ৪৫ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় করেন ৫৬ রান। সোবহানা খেলেন ৪২ বলে ৯টি চার ও ১টি ছক্কায় ৫৯ রানের ঝকঝকে ইনিংস। এরপর দ্রুত ২১ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা ছন্দপতন হলেও শেষদিকে রিতু মনি ৬ বলে ১৫ রান করে দলের স্কোর ১৬৫-এ নিয়ে যান। থাইল্যান্ডের হয়ে থিপাচা পুটোয়ং নেন ৩টি উইকেট।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।