BD Highlights
ক্রিকেট

টেস্ট অধিনায়কত্ব নিয়ে যা বললেন লিটন

টেস্ট অধিনায়কত্ব নিয়ে যা বললেন লিটন
গত জুনে শ্রীলঙ্কা সিরিজের পর নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর কে হবেন টেস্ট অধিনায়ক, এই নিয়ে আলোচনা চলছে। আগামী মাসের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের আগেই অধিনায়ক খুঁজে নিতে হবে বিসিবিকে-এমনটাই ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানিয়েছেন, টেস্ট দলের নেতৃত্ব নিয়ে তিন-চারজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে আলোচনা চলছে। রবিবার চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিয়েই প্রশ্নের মুখোমুখি হন লিটন দাস। টেস্ট নেতৃত্বে আগ্রহ আছে কি না, এমন প্রশ্নে হাসিমুখেই জবাব দেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, খেলোয়াড় হিসেবে টেস্ট দলের নেতৃত্ব পাওয়া অনেক বড় অর্জন। আমার মনে হয় না কেউ এই সুযোগ পেলে ‘না’ বলবে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কিছু জানি না। তারা (বিসিবি) যদি মনে করে আমি যোগ্য, নিশ্চয়ই কথা বলবে। দেখা যাক, শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্রিকেট

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন