সিরিজ জয়ের ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের আমন্ত্রণে ফিল্ডিং করছে নিউজিল্যান্ড। তবে ব্যাট হাতে শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে নাজমুল শান্তের বাংলাদেশ। বাংলাদেশের উদ্বোধনী দুই ব্যাটার মাহমুদুল হাসান জয় আর জাকির হাসান শুরুতে কিউই পেসারদের কোনো মতে সামাল দিলেও স্পিনাররা আক্রমণে আসতেই আরও নাজুক অবস্থায় পড়ে যান তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮০ রান। ১১তম ওভারে প্রথম সাফল্য পায় নিউজিল্যান্ড। স্পিনার মিচেল স্যান্টনার জাকিরকে আউট করে উদ্বোধনী জুটি ভাঙেন। ৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। পরের ওভারে প্রথম বলে আউট হন জয়ও। তিনি প্যাভিলনে ফেরার আগে ১৪ রান করেন। তাকে ফেরান আরেক স্পিনার এজাজ প্যাটেল। শুরুর ধাক্কা সামলে ওঠার আগে এজাজ প্যাটেল আবারও টাইগার শিবিরে আঘাত হানেন। তার বলে মুমিনুল হক (৫) উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করা টাইগার অধিনায়ক ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছে খাদের কিনারা থেকে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে। তিনি মাত্র ৯ রান করে স্যান্টনারের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। মুশফিক ১৮ ও শাহাদাত হোসেন ১৪ রানে ক্রিজে রয়েছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।