বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল দীর্ঘ দিন ধরে মাঠের বাইরে রয়েছেন। জাতীয় দলের ড্যাশিং এই ওপেনার আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও বাকি দুই ফরম্যাটে এখনও খেলার পথ খোলা রেখেছেন। ২০২৫ সালের জানুয়ারিতে পাকিস্তানে বসবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। গুঞ্জন রয়েছে ওয়ানডে ফরম্যাটেরে এই টুর্নামেন্ট দিয়ে আবারও জাতীয় দলে ফিরবেন তামিম। আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে বসবে সেরা আট দলের এই আসর। আর সেই আসরে তামিমকে খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তামিম আবার দলে ফিরুক এমনটাই তার চাওয়া। রবিবার তামিমের ফেরা নিয়ে পাপন বলছিলেন, ‘তামিমের বিষয়টা এখনো পর্যন্ত আমি কিছু বলতে পারছি না। যতক্ষণ পর্যন্ত ওর সাথে আমার আলোচনাটা না হয়। যেটা হয়েছে ওর সাথে আমার অনেকদিন কথা হয়েছে, অনেকবার কথা হয়েছে, নাফিস ইকবাল যখন অসুস্থ তখন নিয়মিত যোগাযোগ হয়েছে ওর (তামিমের) সাথে। তার আগে ওর সাথে যখন আমার বসার কথা ছিল, তখন আমি আবার ফোন করলাম যে আসো, তখন ও বলল যে আমার তো খেলা। বিপিএলটা শেষ হলে আসবো।’ বিবিসি সভাপতি আরও বলেন, ‘তারপরে ও আবার যেদিন বিপিএল শেষ হলো তারপর দিন একটা মেসেজ পাঠালো যে আমি দেশের বাইরে যাচ্ছি এসে আপনার সঙ্গে যোগাযোগ করব। এরপর আর যোগাযোগ হয়নি। যেটুকু হয়েছে নাফিস ইকবালের অসুস্থতা নিয়ে। তবে আমরা চাই ও আসুক।’ জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের অবদানের কথা জানিয়ে পাপন বলেন, ‘কারণ আমি আপনাদের আগেও বলেছি আমার কথা-বার্তায় শেষ ইন্টারভিউতে বুঝতে পেরেছেন, এখানে অনেক প্লেয়ার আছে যারা বেশিদিন ন্যাশনাল টিমে হয়তো থাকবে না। অনেকের জন্য এটা শেষ বছর, অনেকের জন্য সর্বোচ্চ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। আমি মনে করি তামিম, সাকিব, মুশফিক ও রিয়াদদের অবদানেই বাংলাদেশ ক্রিকেট আজকে এ জায়গায় এসেছে।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।