তাসকিনের বিশ্বকাপ খেলা নিয়ে দুশ্চিন্তা, যা বললেন পাপন
তাসকিনের বিশ্বকাপ খেলা নিয়ে দুশ্চিন্তা, যা বললেন পাপন
BD HIGHLIGHTS
আগামী ১ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ২০ দলের এই আসরে ইতোমধ্যেই ১৭টি দল স্কোয়াড ঘোষণা করেছে। কয়েক দিনের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবারের আসরের দল ঘোষণা করবে। কিন্তু এর মধ্যেই ইনজুরিতে পড়েছেন পেসার তাসকিন আহমেদ। আজ রবিবার মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচের আগে অনুশীলনের সময় চোট পান তাসকিন। তার মাংসপেশিতে চোট লেগেছে বলে জানা গেছে। সেটি কতটা গুরুতর? তার সর্বশেষ খবর দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ম্যাচ শেষে বিকালে মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপন বলেন, ‘শুনেছি (তাসকিনের ইনজুরির খবর)। আজকেই আমরা খোঁজ নিয়েছি ওর ইনজুরি আছে। এখন কালকে সকালে রিপোর্টটা পাওয়ার পর আমাদের দেখতে হবে কতদিন লাগতে পারে, ওর কী হিল আপ করার কোনো সুযোগ আছে কি না। নরমালি দুই থেকে তিন সপ্তাহ হয়তো ব্রেক দেবে।’ তিনি আরও বলেন, ‘যদি এটা দুই বা তিন সপ্তাহ হয় তাহলে কী করব...। এটাকে ঠিক করার কোনো সুযোগ আছে কি না (দেখব)। দরকার হলে আমরা যুক্তরাষ্ট্রে চিকিৎসকের সঙ্গে কথা বলব। এখনই যোগাযোগ করব। যদি ঠিক করা যায় তাহলে এক জিনিস। আর যদি দেখা যায় যে না আসলেই দেরি হবে, তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে।’ তাসকিনের জন্য অপেক্ষা করা হবে কি না এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘অন্তত কালকে (সোমবার) অফিসিয়ালি রিপোর্ট পাওয়া পর্যন্ত।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।