BD Highlights
ক্রিকেট

তাসকিনের সামনে সেঞ্চুরির হাতছানি

তাসকিনের সামনে সেঞ্চুরির হাতছানি
বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে পেসার তাসকিন আহমেদ। আর মাত্র চার উইকেট শিকার করলেই টি-টোয়েন্টিতে ১০০ উইকেট পূর্ণ হবে তার। এমন পরিসংখ্যানে দাঁড়িয়ে শনিবার আবু ধাবিতে এশিয়া কাপের ১৭তম আসরে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট পূর্ণ করেছেন স্পিনার সাকিব আল হাসান ও পেসার মুস্তাফিজুর রহমান। ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ শিকারি সাকিব। তালিকার দ্বিতীয় স্থানে আছেন পেসার মুস্তাফিজুর রহমান। ১১৪ ম্যাচে ১৩৯ উইকেট নিয়েছেন তিনি। ২০১৪ সালের এপ্রিলে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে টি-টোয়েন্টি অভিষেক হয় তাসকিনের। অভিষেকে বল হাতে ৪ ওভারে ২৪ রানে ১ উইকেট নেন তিনি। এরপর বাংলাদেশ বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যান তাসকিন। ৭৯ ম্যাচের ৭৭ ইনিংসে ২৭৬ দশমিক ৩ ওভার বল করে ৯৬ উইকেট শিকার করেছেন তিনি। তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিং ১৬ রানে ৪ উইকেট। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে ২ ওভারে ১৬ রানে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি। তার বোলিং গড়- ২১ দশমিক ৮৭ এবং ইকোনমি ৭ দশমিক ৫৯।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্রিকেট

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন