তৃতীয় দিন শেষে বাংলাদেশ ৯ উইকেটে ২৬৯ রান করেছে। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনো ১৮১ রানে পিছিয়ে বাংলাদেশ। তাসকিন আহমেদ ১১ ও শরীফুল ইসলাম ৫ রানে অপরাজিত থেকে শেষ করেছেন দিন। অ্যান্টিগায় দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৪৫০ রান করে ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়রা। দুই উইকেট হারিয়ে তৃতীয় দিন শুরু করা দলটি প্রথম সেশন শেষ করেছে ৩ উইকেটে ১০৫ রান তুলে। তৃতীয় দিনে বাংলাদেশের শুরুটা করেন মুমিনুল হক ও শাহাদাৎ হোসেন দীপু। তারা শুরুতে এগিয়ে নিচ্ছিলেন ভালোভাবেই। দীপু লম্বা সময় পর একাদশে ফেরেন। তিনি থিতু হওয়ার পরও ইনিংস লম্বা করতে পারেননি। কেমার রোচের অফ স্টাম্পের বাইরের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তিনি। ৭১ বল খেলে ১৮ রান করেন দীপু। তার বিদায়ের পর উইকেটে আসেন লিটন দাস। মুমিনুলকে সঙ্গে নিয়ে মধ্যাহ্নভোজের বিরতি অবধি যান তিনিই। মাঝে একবার লিটনের এলবিডব্লিউয়ের জন্য রিভিউ নিয়েও সফল হয়নি ওয়েস্ট ইন্ডিজ। বিরতি থেকে ফেরার পর জুটিও বাড়ার আশা ছিল। মুমিনুল তুলে নিয়েছিলেন টেস্ট ক্যারিয়ারের ২১তম হাফ সেঞ্চুরি। কিন্তু সেটিকে আর লম্বা করতে পারেননি তিনি। সিলসের বলে এলবিডব্লিউ হওয়ার পর রিভিউ নিয়েও বাঁচতে পারেননি মুমিনুল। তার সঙ্গে লিটনের জুটি ছিল ৬২ রানের। এরপর কিছুক্ষণ সতর্ক হয়ে খেলেন মিরাজ ও লিটন। কিন্তু চাপই শেষ পর্যন্ত আর সামলে উঠতে পারেননি। সামার জোসেফের বলে বোল্ড হয়ে যান ৭৬ বলে ৪০ রান করা লিটন। এরপর অধিনায়ক মিরাজের সঙ্গী হয়ে চা বিরতিতে যান জাকের। বিরতি থেকে ফেরার কিছুক্ষণের মধ্যেই আউট হয়ে যান মিরাজ। ৬৭ বলে ২৩ রান করে আউট হয়ে যান তিনি। তার বিদায়ের পর টেইল এন্ডারদের দিয়ে লড়েছেন জাকের আলি। ৮৯ বলে ৫৩ রান করে তিনিও অবশ্য ফিরেছেন দিনশেষ হওয়ার আগে। ৬৩ বলে ২৫ রান এসেছে তাইজুল ইসলামের ব্যাটেও। এ ছাড়া হাসান মাহমুদ করেছেন ৮ রান। পরে তাসকিন আহমেদ ১১ ও শরীফুল ইসলাম ৫ রানে অপরাজিত থেকে শেষ করেছেন দিন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।