মাঠে আলো স্বল্পতার কারণে চেন্নাই টেস্টের পুরো সময়টা খেলা যায়নি। একদিক থেকে আলো কমে আসা টাইগারদের জন্য আশীর্বাদ হয়েই এসেছে। প্রথম ইনিংসে সুবিধা করতে না পারা টাইগারর ব্যাটাররা নিজেদের দ্বিতীয় ইনিংসেও নড়বড়ে। দিন শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫৮ রান। জয়ের জন্য প্রয়োজন আরও ৩৫৭। হাতে আছে আরও দুই দিন এবং ৬ উইকেট। শান্ত ৫১ রানে ও সাকিব ৫ রানে অপরাজিত আছেন। এর আগে ভারতের দেয়া ৫১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত শুরু করেন সাদমান ও জাকির। ওয়ানডে মেজাজে ব্যাটিং করে চা বিরতির আগে ১৩ ওভারে জাকির-সাদমান মিলে স্কোরবোর্ডে তুলে ফেলেন ৫৬ রান। ভারতের মাটিতে প্রথমবারের মতো ওপেনিং জুটিতে পঞ্চাশোর্ধ্ব রান করল বাংলাদেশ দল। এ ছাড়া সব মিলিয়ে ওপেনিং জুটিতে এটি তৃতীয় পঞ্চাশোর্ধ্ব জুটি। কিন্তু ইনিংসের ১৭তম ওভারে দলীয় ৬২ রানে জাসপ্রিত বুমরাহর শিকার হন জাকির হাসান (৩৩)। এর আগে তৃতীয় দিনের শুরু থেকেই বাংলাদেশের ওপর চড়াও হন ভারতের দুই ব্যাটার রিশভ পান্ত এবং শুভমান গিল। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে শূন্য করে আউট হওয়ার পরের ইনিংসে ১০০ করেছেন গিল। আর পান্তের সেঞ্চুরি এসেছে দেড় বছরের বিরতি দিয়ে ফিরে আসার প্রথম ম্যাচেই। শেষ পর্যন্ত ভারত ইনিংস ডিক্লেয়ার করে ২৮৭ রানে। তাতেই বাংলাদেশের সামনে টার্গেট হয় ৫১৫ রান।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।