দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জেতা হলো না বাংলাদেশের মেয়েদের
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জেতা হলো না বাংলাদেশের মেয়েদের
BD HIGHLIGHTS
এই ম্যাচটা জিতলেই প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের সুযোগ ছিল বাংলাদেশের মেয়েদের। কিন্তু দক্ষিণ আফ্রিকার মেয়েদের রেকর্ডের নিচে চাপা পড়ে হেরেছে নিগার সুলতানার দল। শনিবারের ম্যাচে উইলোমুর পার্কে টস জিতে ব্যাটিং নিয়ে দুই ওপেনারের সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩১৬ রান তোলে স্বাগতিকেরা। মেয়েদের ওয়ানডে দক্ষিণ আফ্রিকার তৃতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস হলেও এটিই বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ। আগের রেকর্ডটিও দক্ষিণ আফ্রিকার। ২০১৮ সালে পচেফস্ট্রুমে ৯ উইকেটে ২৭০ রান করেছিল দলটি। ৩১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের মেয়েরা ২৮ রানেই প্রথম ৪ উইকেট হারাতেই ফল নিয়ে সব অনিশ্চয়তা শেষ। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ফারজানা হক, অধিনায়ক নিগার সুলতানা, ফর্মে থাকা মুরশিদা খাতুন ও ওপেনার শামীমা সুলতানা—স্বীকৃত সব ব্যাটারই যে আউট। বাংলাদেশ এরপর অলআউট হওয়ার আগে করতে পারে ঠিক ১০০ রান। হারের ব্যবধান ২১৬ রানের। মেয়েদের ওয়ানডেতে রানের হিসেবে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় হার। আগের রেকর্ড ১৫৪, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ভলভার্ট পেয়েছেন পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি। তার ১৩৪ বলের ইনিংসটি সাজানো ১৩টি চার ও ১ ছক্কায়। অন্যদিকে ব্রিটসের এটিই প্রথম ওয়ানডে সেঞ্চুরি। ১২৪ বলের ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কা মেরেছেন এর আগে ২০ ম্যাচের ক্যারিয়ারে মাত্র একবারই ৫০ ছোঁয়া ব্রিটস। ৪৩তম ওভারে বাংলাদেশের পেসার মারুফ আক্তার ভলভার্টকে বোল্ড করার পরের ওভারেই ব্রিটসকে ফিরিয়ে দেন মিডিয়াম পেসার রিতু মনি। এরপর আনিকা বশ (১৯ বলে ২৮) ও সুনে লুসের (১৭ বলে ৩৪) ঝড়ে শেষ ৬.৩ ওভারে ৬৫ রান যোগ করে দক্ষিণ আফ্রিকা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।