দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের মেয়েদের ঐতিহাসিক জয়
দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের মেয়েদের ঐতিহাসিক জয়
BD HIGHLIGHTS
দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার ওয়ানডে জেতার ইতিহাস গড়লো বাংলাদেশ নারী দল। প্রোটিয়া নারীদের রীতিমত উড়িয়ে দিয়েছে টাইগ্রেসরা। ম্যাচটি তারা জিতেছে ১১৯ রানের বিশাল ব্যবধানে। ওয়ানডেতে এর আগে ১৮ বারের দেখায় দুইবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু দুটি জয়ই ছিল দেশের মাটিতে। গতকাল ইস্ট লন্ডনে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ২৫০ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। তিনে নামা মুর্শিদা খাতুন খেলেন ১০০ বলে অপরাজিত ৯১ রানের দারুণ ইনিংস। বাকিরা কেউ ফিফটি ছুঁতে না পারলেও যোগ্য সঙ্গ দেন মুর্শিদা খাতুনকে। শামীমা সুলতানা ৩৪, ফারজানা হক ৩৫ এবং নিগার সুলতানা করেছেন ৩৮ রান। এ ছাড়া ২৭ রানে অপরাজিত ছিলেন স্বর্না আক্তার। ২৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩১ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই স্বাগতিকদের চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। থিতু হতে দেননি কোনো ব্যাটারকে। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেছেন এলিজ ম্যারি ম্যাক্স ও দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেছেন সুন লুস। বাংলাদেশের নাহিদা আক্তার নেন ৩টি উইকেট। সুলতানা খাতুন, রাবেয়া খান আর ফাহিমা খাতুনের শিকার ২টি করে উইকেট।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।