সাম্প্রতিক বা গেল বছর দুয়েক ধরে খুব একটা নজরকাড়া পারফর্মও করতে দেখা যায় না মুস্তাফিজুর রহমানকে। সময়ের সাথে সাথে নিজের বোলিংয়ের ধারও কমতে শুরু করেছে ফিজের। যদিও জাতীয় দলের হয়ে সাদা বলের ফরম্যাটে নিয়মিত খেলে যাচ্ছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে শনিবার ৪ ওভারে মুস্তাফিজ দিয়েছেন ৪৭ রান ১ উইকেটের বিনিময়ে। সিরিজের প্রথম ম্যাচেও শেষ ওভারে ছিলেন খরুচে। এরপর সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে জানতে চাওয়া হয় দলে মুস্তাফিজ অটোচয়েজ কিনা। জবাবে শান্ত বলেন, 'এই দলে তো কেউই অটোচয়েজ না। আমি জানি না কারা অটোচয়েজ বানায় বা কিছু। কেউই অটোচয়েজ না। আমার মনে হয় মুস্তাফিজ দলের সবচেয়ে কঠিন ওভারগুলা করে। প্রতি ম্যাচে যে ওভার খুব গুরুত্বপূর্ণ যখন সেট ব্যাটার তখন সে বোলিং করে। স্বাভাবিকভাবে ও রান দিবে। ও কিন্তু উইকেটও নিচ্ছে। হ্যাঁ শুরুটা যেভাবে করেছিল সেখান থেকে একটু উনিশ-বিশ হচ্ছে। তাকে নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই। কোনো প্লেয়ারকে নিয়ে আলাদাভাবে চিন্তা করছি না। তো খুব বেশি চিন্তিত না মুস্তাফিজকে নিয়ে।' ডেথ ওভার নিয়ে মুস্তাফিজের ওপর ভরসা অনেক। তবে এসময়ে এসে হতাশই করছেন। যদিও তা মানতে নারাজ শান্ত, 'আমার কাছে মনে হয় না। মাঝের ওভারে তাসকিন, শরিফুল, ফিজ এক ওভার করে করেছে। হ্যাঁ ফিজের এক ওভার ভালো যায়নি। দিনশেষে আমার মনে হয় কাজে লাগানো যেত আজকের দিনটা হয়নি। মুস্তাফিজ অতীতে যেমন প্রমাণ করে এসেছে তাতে আমাদের কোনো চিন্তা নেই।'
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।