দিনের শুরুতেই পাকিস্তান শিবিরে রানার আঘাত

৪৩৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে পাকিস্তান। সিলেট টেস্টের চতুর্থ দিনের ১১তম ওভারে নাহিদ রানার গতিময় বলে গালিতে অসাধারণ ক্যাচ নিয়ে পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ ফজলকে ফেরান মেহেদী হাসান মিরাজ। ওভারের দ্বিতীয় বলে ব্যাটের কানায় লেগে বল দ্রুত গতিতে গালির দিকে গেলে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নেন মিরাজ। ৬ রান করে সাজঘরে ফেরেন ফজল। এই উইকেটের পর তিন নম্বরে ব্যাট করতে নামেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। অন্য প্রান্তে ১৭ রানে অপরাজিত আছেন আজান।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news