ভারতের বিপক্ষে সিরিজ খেলতে বড় স্বপ্ন নিয়েই দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। কেননা এর আগে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার বড় আত্মবিশ্বাস ছিল টাইগারদের মাঝে। তবে ভারতে গিয়ে পুরো টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচেই হারের মুখ দেখেছে বাংলাদেশ দল। সেই ব্যর্থ মিশন শেষে আজ রবিবার (১৩ এপ্রিল) রাতে হায়দরাবাদ থেকে ঢাকা এসে পৌঁছেছে টাইগাররা। দলের সঙ্গে সব ক্রিকেটার এবং কোচিং স্টাফরা ফিরেছেন। মূলত হায়দরাবাদ থেকে চাটার্ড ফ্লাইটে ফিরেছে টাইগাররা, দলের সঙ্গে এসেছেন তামিম ইকবালও। এছাড়া ক্রিকেটারদের রিসিভ করতে বিমান বন্দরে ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। সবশেষ ভারত সিরিজে অবশ্য ক্রিকেটারদের মধ্যে ব্যাটিংয়ের দুর্বলতা বেশি লক্ষ্য করা গেছে। কেননা টেস্টে টপ অর্ডার থেকে আসেনি কোনো বড় রান। এমনকি সবশেষ টি-টোয়েন্টি সিরিজেও টপ অর্ডারের ব্যাটাররা ছিলেন ব্যর্থ। বোলাররাও নিজেদের প্রমাণ করতে পারেননি যথাযথভাবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।