দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বাংলাদেশের মেয়েরা
দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বাংলাদেশের মেয়েরা
BD HIGHLIGHTS
শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে বাংলাদেশ নারী দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৭ উইকেট ও ১০৪ রানের ব্যবধানে জয়ের পর তৃতীয় ম্যাচে ১০ রানের জয়ে সিরিজ নিশ্চিত করেছে রাবেয়া খানের নেতৃত্বাধীন টাইগ্রেসরা। রবিবার সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বোলিং আক্রমণের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৯ উইকেটে ৯৭ রানে থামে সফরকারী দলের ইনিংস। দলের হয়ে দিলারা আক্তার সর্বোচ্চ ২৬ রান করেন, যা আসে ২১ বলে। সিরিজ বাঁচাতে মাঠে নামা শ্রীলঙ্কা নারী ‘এ’ দলও ব্যাটিংয়ে সফল হতে পারেনি। ২০ ওভার শেষে ৮ উইকেটে ৮৭ রান তুলে তাদের ইনিংস থেমে যায়। ফলে ১০ রানের ব্যবধানে ম্যাচ ও সিরিজ দুটোই জিতে নেয় বাংলাদেশ। সিরিজের চতুর্থ ম্যাচটি হবে ১৭ সেপ্টেম্বর থ্রুস্টান মাঠে এবং শেষ ম্যাচটি ১৯ সেপ্টেম্বর কল্টসে অনুষ্ঠিত হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।