মাহমুদউল্লাহ রিয়াদের পর জাকের আলীর দারুণ ব্যাটিংয়ের পরও টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩ রানে হারল বাংলাদেশ। তীরে এসেই যেনো ডুবলো তরী। টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ২০৭ রানের বড় টার্গেট দিয়েছিল শ্রীলঙ্কা। শুরুতে লিটন দাস, নাজমুল শান্ত ও সৌম্য সরকাররা সুবিধা করতে না পারলেও হাল ধরেন মাহমুদ উল্লাহ রিয়াদ। তাকে সঙ্গ দেন জাকের আলী। রিয়াদ ৩১ বলে ৫৪ রান করে ফেরেন সাজঘরে। এরপর একাই দক্ষ নাবিকের মতো দলকে সামনের দিকে টেনে নিয়ে যান জাকের। তার ঝোড়ো ব্যাটিংয়ে শুরুতেই হারতে বসা বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখতে শুরু করে এবং কাঙ্ক্ষিত মাইলফলকের খুব কাছেও চলে যায়। শেষ ওভারে এসে ৩৪ বলে ৬৮ রান করে ফেরেন জাকের। সেখানেই যেনো বাংলাদেশের তীরে এসে তরী ডোবার শুরু। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৩ রান তুলতে পেরেছিল বাংলাদেশ। থেকে যায় মাত্র চার রানের আক্ষেপ।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।