BD Highlights
ক্রিকেট

দ্বিতীয় টেস্টের দল ঘোষণা বাংলাদেশের, ডাক পেলেন এনামুল

দ্বিতীয় টেস্টের দল ঘোষণা বাংলাদেশের, ডাক পেলেন এনামুল
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে হারের দিনেই বুধবার চট্টগ্রাম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আগামী সোমবার (২৮ এপ্রিল) শুরু হতে চলা দ্বিতীয় ও শেষ টেস্টের দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েছেন জাকির হাসান ও পেসার নাহিদ রানা। মূলত পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ করে দিতে নাহিদকে ছুটি দিয়েছে বিসিবি। তাদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ওপেনার এনামুল হক বিজয় ও বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দ্যুতি ছড়িয়ে ২ বছর ১০ মাস পর টেস্ট দলে ফিরলেন বিজয়। ২০২২ সালের জুনে সবশেষ জাতীয় দলের হয়ে টেস্ট খেলেছেন তিনি। অন্যদিকে অভিষেকের অপেক্ষায় আছেন তানভীর। চট্টগ্রাম টেস্টের বাংলাদেশ স্কোয়াড নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্রিকেট

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন