সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে এখন দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে খেলছে বাংলাদেশ। এই ম্যাচের মাঝেই খবর- শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে চেয়েছেন সাকিব আল হাসান। এর আগে লঙ্কানদের বিপক্ষে পুরো সিরিজ থেকেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। এখন আবারও খেলার ইচ্ছার কথা বিসিবিকে জানিয়েছেন এই অলরাউন্ডার। সম্প্রতি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ডিপিএলে মাঠে নামেন সাকিব। ইতোমধ্যে তিনি লাল বলে অনুশীলন শুরু করেছেন বলেও জানা গেছে। আগামী ৩০ মার্চ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ম্যাচ। এই সিরিজ শুরু হওয়ার আগে একটি বড় ধাক্কা খায় বাংলাদেশ। ওয়ানডে সিরিজের সময় পাওয়া চোটের কারণে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে যান মুশফিকুর রহিম। তার অনুপস্থিতিতে সাকিবের ফেরা স্বস্তি এনে দিতে পারে বাংলাদেশ শিবিরে। গত বছরের এপ্রিলে শেষবার টেস্ট খেলেছিলেন সাকিব। আয়ারল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ছিলেন অধিনায়কও। নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর এবারই প্রথম মাঠে নামার অপেক্ষায় তিনি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।