প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপুর মেয়াদ শেষ হতেই নতুন করে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরনো অধ্যায়ের ইতি টেনে নতুন নির্বাচক প্যানেল গঠনের লক্ষ্যে আনুষ্ঠানিক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বোর্ড। বিজ্ঞপ্তিতে দু’জন নির্বাচক নিয়োগের কথা জানানো হয়েছে। আগ্রহীরা আগামী ৮ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। নিয়োগ প্রক্রিয়া তদারক করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি ফারুক আহমেদ এবং ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন। তাদের সঙ্গে থাকবেন বোর্ড পরিচালক খালেদ মাসুদ ও আব্দুর রাজ্জাক। প্রাথমিকভাবে নির্বাচিতদের সঙ্গে দুই বছরের চুক্তি করা হবে। পরে পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। লিপুর নেতৃত্বাধীন প্যানেলে রাজ্জাকের পাশাপাশি ছিলেন হান্নান সরকার। কোচিং ক্যারিয়ারে মনোযোগ দিতে গত বছরের ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন হান্নান। তার জায়গায় যুক্ত হন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত। পরবর্তীতে বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার কারণে নির্বাচকের পদ ছাড়েন রাজ্জাকও। জানা গেছে, মেয়াদ শেষের আগেই লিপুকে আরও কয়েক মাস দায়িত্বে থাকার অনুরোধ জানিয়েছিল বোর্ড। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সরে দাঁড়ান। এরপর প্রধান নির্বাচকের দায়িত্বের জন্য প্রস্তাব দেওয়া হয় সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে। তিনি প্রস্তাবে সম্মতি দিলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বোর্ডের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, নিয়োগ প্রক্রিয়া চলমান থাকলেও প্রধান নির্বাচক হিসেবে বাশারের সম্ভাবনাই সবচেয়ে বেশি। অন্য একটি পদের জন্য সাক্ষাৎকার নেওয়া হবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।