দীর্ঘ এক মাসের লড়াইয়ের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের মঞ্চ প্রস্তুত, যেখানে প্রথমবারের মতো ফাইনালে পৌঁছানো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আসরটির প্রথম চ্যাম্পিয়ন ভারতের। এই ম্যাচটি শনিবার (২৯ জুন) ব্রিজটাউনের কেনসিংটন ওভালে অনুষ্ঠিত হবে। শিরোপা জিততে মরিয়া ভারত। রোহিত তার নেতৃত্বে প্রথমবার পালক পরতে চাইছেন বৈশ্বিক কোনো ট্রফির। তিনি বলেন, ‘দল হিসেবে আমাদের খুব শান্ত থাকতে হবে। মাথা ঠাণ্ডা থাকলে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। শিরোপা জিততে ভালো ক্রিকেট খেলা ছাড়া কোনো উপায় নেই। আমরা এ বার আক্রমণাত্মক ক্রিকেট খেলছি। সেটা ফাইনালে আরও একবার খেলতে চাই।’ অন্যদিকে, প্রথমবার ফাইনালে উচ্ছ্বসিত প্রোটিয়া অধিনায়ক মার্করাম। তিনি বলেন, ‘ফাইনালে উঠে ভালো লাগছে। শুধু অধিনায়ক হিসেবে নয়, এটি একটি দলগত পারফরম্যান্স। পাশাপাশি পর্দার পেছনের লোকেরও সহযোগিতা রয়েছে। ফাইনালে জয়ের জন্যই আমরা খেলব।’ টি-টোয়েন্টি ম্যাচে দুই দল এখন পর্যন্ত ২৬ বার মুখোমুখি হয়েছে। ভারত ২৬ ম্যাচের মধ্যে ১৪টিতে জয়ী হয়ে দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে রয়েছে, যেখানে দক্ষিণ আফ্রিকা ১১টি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচে কোনো ফলাফল হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে ভারত ৬ ম্যাচের মধ্যে ৪টিতে জিতেছে, যদিও দক্ষিণ আফ্রিকা ২০২২ সংস্করণের দুই দলের মুখোমুখি হওয়া শেষ বিশ্বকাপ ম্যাচে জয়লাভ করে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।