দুর্নীতির দায়ে আইসিসির তদন্তের মুখোমুখি প্রাভিন জায়াবিক্রমা। শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থার দুর্নীতিবিরোধী নীতিমালার অন্তত ৩টি ধারা ভঙ্গের অভিযোগ উঠেছে। আনুষ্ঠানিক বিবৃতিতে জায়াবিক্রমার বিরুদ্ধে অভিযোগ আনার খবর জানিয়েছে আইসিসি। বিবৃতি অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচ ও লঙ্কা প্রিমিয়ার লিগে এসব দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন ২৫ বছর বয়সী স্পিনার। আইসিসির নিয়ম অনুযায়ী, ৬ অগাস্ট থেকে পরবর্তী ১৪ দিনের মধ্যে এসব অভিযোগের প্রেক্ষিতে নিজের অবস্থান জানানোর সুযোগ পাবেন জায়াবিক্রমা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সম্মতি নিয়ে আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি জায়াবিক্রমার এলপিএলের ম্যাচের দুর্নীতির ব্যাপারেও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে আইসিসি। জায়াবিক্রমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো হলো- ভবিষ্যতের আন্তর্জাতিক ম্যাচে ফিক্সিং করার প্রস্তাব পেয়ে কালক্ষেপণ না করে সেটি আইসিসিকে জানাতে ব্যর্থ হওয়া; ২০২১ এলপিএলে একজন জুয়ারির পক্ষ হয়ে অন্য এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের রাজি করানোর প্রস্তাব পেয়েও সেটি আইসিসিকে জানাতে ব্যর্থ হওয়া এবং প্রস্তাব আসার ক্ষুদে বার্তাগুলো মুছে দিয়ে তদন্তে বাধা দেওয়া। ২০২১ সালের এপ্রিলে আন্তর্জাতিক অভিষেক হওয়া জায়াবিক্রমা এখন পর্যন্ত ৫টি করে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন। ২০২২ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। ২০২১ সালের এলপিএলে সেবারের চ্যাম্পিয়ন জাফনা কিংসে ছিলেন জায়াবিক্রমা। ওই আসরে এক ম্যাচ খেলে ২ উইকেট নেন তরুণ বাঁহাতি স্পিনার।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।