গত কয়েক ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ মানেই রানের ফোয়ারা। কোনো বোলারই যেনো তাদের ব্যাটারদের সামনে দাঁড়াতে পারছিলো না। তবে এবার গণেশ উল্টে দিলো চেন্নাই সুপার কিংস। টানা দুই হারের পর মুস্তাফিজুর রহমানের দল হায়দরাবাদকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে দুর্দান্তভাবে। চেন্নাই ৭৮ রানের বড় ব্যবধানে হায়দরাবাদকে হারিয়ে প্লেঅফের লড়াইয়ে টিকে থেকেছে। রুতুরাজ গায়কোয়াড়ের সেঞ্চুরির ও ড্যারিল মিচেলের পঞ্চাশ ছাড়ানো ইনিংস আর শিবম দুবের শেষের ঝড়ে ২১২ রানের সংগ্রহ পায় চেন্নাই। জবাব দিতে নেমে সানরাইজার্স হায়দরাবাদকে তুষার দেশপান্ডে-মুস্তাফিজ-পাথিরানার বোলিং তোপে অল্পতেই থামতে হয়। আইপিএলের ৪৬তম ম্যাচে আজ ঘরের মাঠে হায়দরাবাদকে ৭৮ রানে হারিয়েছে চেন্নাই। টস হেরে তারা আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে করে ২১২ রান। জবাব দিতে নেমে সবগুলো উইকেট হারিয়ে ১৩৪ রানের বেশি করতে পারেনি হায়দরাবাদ। শেষ দুটি উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের হয়ে দারুণ বোলিং করেন দেশপান্ডে। ৩ ওভারে ২৭ রান খরচায় তিনি নেন ৪ উইকেট। ২ ওভারে ১৭ রান খরচায় দুটি উইকেট পান পাথিরানা। দারুণ এই জয়ে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে চেন্নাই। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থাকা হায়দরাবাদ নেমে গেছে চার নম্বরে। আর এই দুদল থেকে রান রেটে এগিয়ে থেকে ১০ পয়েন্ট নিয়েই দুইয়ে কলকাতা নাইট রাইডার্স। ১৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রাজস্থান রয়্যালস।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।