সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সফরকারী দল।
বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। দলীয় ২৫ রানে শ্রীলঙ্কা হারায় হাসিনি পেরেরাকে, ১৩ বলে ৭ রান করে তিনি ফেরেন সাজঘরে। তবে দ্বিতীয় উইকেটে অধিনায়ক চামারি আতাপাত্তুকে সঙ্গ দেন ইমেশা দুলানি।
চামারি ৩০ বলে ৩২ রান করে সাজঘরে ফিরলেও দুলানি তুলে নেন ফিফটি। ৪০ বলে ৫৫ রান করে ক্ষান্ত হন ৭টি চার হাঁকিয়ে। ততক্ষণে তৃতীয় উইকেটে হয়ে গেছে ৭০ রানের জুটি।
এরপর হারশিতা সামারাউইকরামাও তুলে নেন অর্ধশতক। শেষ বলে সাজঘরে ফেরার আগে ৩৫ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন দুটি এবং মারুফা আক্তার ও নিজের শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা নাহিদা আক্তার একটি উইকেট শিকার করেন। শেষপর্যন্ত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৬১ রান দাঁড়ায় শ্রীলঙ্কার সংগ্রহ।
একনজরে দুই দলের একাদশ
বাংলাদেশ : শারমিন আক্তার, দিলারা আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), জুয়াইরিয়া ফেরদৌস, সোবহানা মোস্তারি, ফারিহা তৃষ্ণা, রাবেয়া খান, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, সুলতানা খাতুন ও মারুফা আক্তার।
শ্রীলঙ্কা : হাসিনি পেরেরা, চামারি আতাপাত্তু (অধিনায়ক), ইমেশা দুলানি, হারশিথা সামারাউইকরামা, হানসিমা করুনারত্নে, কাবিশা দিলহারি, নিলাকশিকা সিলভা, কৌশানি নুথিয়াঙ্গানা, মালকি মাদারা, সুগানদিকা কুমারি ও মিতালি আয়োধ্যা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।