বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে ট্রফি উন্মোচন করা হয়েছে। সিরিজ শুরুর আগে মঙ্গলবার (১০ মার্চ) আনুষ্ঠানিক এই আয়োজনের মাধ্যমে দুই দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ আর শাহিন আফ্রিদির উপস্থিতিতে ট্রফি সবার সামনে তুলে ধরা হয়। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দু'দল। সিরিজকে সামনে রেখে দুই দলই ভালো ফল প্রত্যাশী। স্বাগতিক বাংলাদেশ ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে ভালো ফল করতে চায়। অন্যদিকে সফরকারী পাকিস্তানও শক্ত প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা করছে। সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, এ বছর আমাদের অনেক ওয়ানডে ম্যাচ আছে। সুতরাং আমরা পরিকল্পনা খুব ভালোভাবে করতে পারব। প্রতিটা ম্যাচ, প্রতিটা সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বুধবার (১১ মার্চ) মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে পরবর্তী ম্যাচগুলোও অনুষ্ঠিত হবে।

0 Comments

Your Comment

Subscribe For

Weekly Newsletter

Subscribe to stay up-to-date on all the latest news