BD Highlights
ক্রিকেট

বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ

বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ

বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদ। মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির বিজ্ঞপ্তিতে মুশতাক বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের অংশ হতে পারা আমার জন্য সম্মানের। আমি দায়িত্ব পালন ও নিজের অভিজ্ঞতা খেলোয়াড়দের সঙ্গে ভাগ করতে মুখিয়ে আছি, কারণ তাদের শেখানো যায়। আমি সবসময় বিশ্বাস করি তারা দুনিয়ার অন্যতম ভয়ঙ্কর দল।’ গত বিশ্বকাপের পর জাতীয় দলের দায়িত্ব ছেড়ে যান রঙ্গনা হেরাথ। এই লঙ্কানের উত্তরসূরি হিসেবে এতদিন কাউকে নিয়োগ দেয়নি বিসিবি। এবার নিয়ে আসছে মুশতাক আহমেদকে। বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ থেকেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ অবধি তার সঙ্গে চুক্তি করেছে বিসিবি। এর আগে স্পিন বোলিং কোচ হিসেবে মুশতাক আহমেদ ইংল্যান্ড ও পাকিস্তানের পাশাপাশি বিশ্বকাপের স্বাগতিক দেশ ওয়েস্ট ইন্ডিজের দায়িত্বেও ছিলেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।

আপনার মন্তব্য লিখুন

আরও ক্রিকেট

সর্বশেষ

সব খবর
  1. এইচএসসির ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

  2. সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আজ দেশে আসছে

  3. কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা

  4. দেশের যেসব এলাকায় আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  5. গাজার শিশুদের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ সংগ্রহ হামজার

খবর খুঁজুন