বাংলাদেশের ফিল্ডিং সাজিয়েছিলেন কেন? মুখ খুললেন পন্থ
বাংলাদেশের ফিল্ডিং সাজিয়েছিলেন কেন? মুখ খুললেন পন্থ
BD HIGHLIGHTS
বোলিং করা দল নিজেদের ফিল্ডিং সাজাবে, এটা বলে দেওয়ার মতো কিছু নয়। বোলার বাছাই থেকে শুরু করে ফিল্ডিং সাজানোর কাজটি করে থাকেন দলটির অধিনায়ক। কাজটি ঠিকঠাকভাবে করতে পারায় সুনাম আছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। কিন্তু ভারতের বিপক্ষে প্রথম টেস্টে দেখা গেল অদ্ভুত এক দৃশ্য। প্রতিপক্ষ ব্যাটার রিশাভ পন্থর পরামর্শে ফিল্ডিং পরিবর্তন করলেন বাংলাদেশের অধিনায়ক। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লেগ সাইডে বৃত্তের ভেতর ফিল্ডার না থাকার বিষয়টি নাজমুলের নজরে এনে পন্থ হিন্দিতে বলেন, ‘আরে, এখানে একজন ফিল্ডার দাও। এখানে ফিল্ডার কম আছে। মজার ব্যাপার হচ্ছে, পন্থের এই পরামর্শ মেনে নেন নাজমুল এবং মিডউইকেট অঞ্চলে একজন ফিল্ডার নিয়ে আসেন। বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন পন্থ। গতকাল রবিবার (২২ সেপ্টেম্বর) ম্যাচ পরবর্তী আলোচনায় এই বিষয়ে জিজ্ঞেস করলে প্রথমেই হেসে ওঠেন পন্থ। বিষয়টি নিয়ে পন্থ বলেন ‘ক্রিকেটে কীভাবে আরও ভালো করা যায়, এ নিয়ে অজয় জাদেজা ভাইয়ের সঙ্গে আমার প্রায়ই কথা হয়। সেটা নিজের দলের হোক বা অন্য দলের হোক। ওখানে তখন ফিল্ডার ছিল না। এক জায়গায় দু'জন দাঁড়িয়েছিল। আমি তাই বললাম, ওখানে একজন ফিল্ডার দাও।’ ২০২২ সালের পর এই প্রথম টেস্ট খেললেন পন্থ। বাংলাদেশের বিপক্ষে শেষ বার টেস্ট খেলেছিলেন তিনি। তার পরেই গাড়ি দুর্ঘটনায় আহত হন। ক্রিকেট থেকে ১৬ মাস দূরে ছিলেন পন্থ। এই বছর আইপিএলে খেলেন তিনি। এবার টেস্টেও প্রত্যাবর্তন হল তার। সেই ম্যাচে শতরানও করলেন পন্থ। ১২৮ বলে ১০৯ রান করে রাঙান সাদা পোশাকে প্রত্যাবর্তন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।