টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। আগামী ১ জুন ওয়ার্ম-আপ ম্যাচে মাঠে নামবে এশিয়ার এই দুই দেশ। এই ম্যাচে খেলার সম্ভাবনা নেই ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির। বিশ্রামের জন্য ছুটি বাড়িয়ে নিয়েছেন তিনি। বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে আগামী ৩০ মে ভারত ছাড়ার কথা রয়েছে কোহলির। এমনটাই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা। তিনি বলেন, ‘কোহলি আগেই আমাদের জানিয়ে রেখেছিল যে, তিনি দলের সঙ্গে দেরিতে যোগ দিবেন। বিসিসিআই তার ভিসা অ্যাপয়েন্টমেন্ট দেরিতে রেখেছে। তিনি ৩০ মে সকালে নিউ ইয়র্কের উদ্দেশ্যে দেশ ছাড়বেন। বিসিসিআই তার দেরিতে যাওয়ার অনুরোধটি রেখেছে।’ বিশ্বকাপে অংশ নিতে ধাপে ধাপে যুক্তরাষ্ট্র যাচ্ছে ভারতীয় দল। এরইমধ্যে ভারতের বেশ কিছু খেলোয়াড় রওনা দিয়েছে। কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে আরও কয়েকজন ক্রিকেটার রওনা দিয়েছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।