বাংলাদেশের বিপক্ষে ভারতের প্রথম টেস্টের মূল একাদশ চূড়ান্ত?
বাংলাদেশের বিপক্ষে ভারতের প্রথম টেস্টের মূল একাদশ চূড়ান্ত?
BD HIGHLIGHTS
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট। দল ঘোষণা হয়ে গেলেও এখনও প্রথম একাদশ ঘোষণা করা হয়নি এখনো। তবে সোমবারের অনুশীলনে সম্ভাব্য প্রথম একাদশের ইঙ্গিত পাওয়া গিয়েছে। যেভাবে ক্রিকেটারেরা ব্যাট করতে এসেছেন বা বল করেছেন, তাতে কারা খেলবেন তা মোটামুটি বোঝা গিয়েছে। সোমবার সকালে সবার আগে বিরাট কোহলিকে ব্যাট করতে দেখা যায়। পাশের নেটে ব্যাট করতে নামেন যশস্বী জয়সওয়াল। তারা যশপ্রীত বুমরা এবং রবিচন্দ্রন অশ্বিনের বল খেলেন। তার পরে রোহিত শর্মা, শুভমন গিল, সরফরাজ খান একে একে ব্যাট করেন। দলীপ ট্রফি খেলে এ দিনই ভারতীয় দলের সঙ্গে প্রথম অনুশীলন করেন সরফরাজ। রোহিত নজর দিয়েছিলেন স্পিনারদের খেলার উপরেই। রবীন্দ্র জাদেজা, ঋষভ পান্ত, মোহাম্মদ সিরাজকেও ব্যাটিং অনুশীলন করতে দেখা গিয়েছে। স্থানীয় বোলারদের বিরুদ্ধে তারা ব্যাট করেন। থ্রোডাউনও নেন। গোটা অনুশীলনেই বাউন্সি বোলিংয়ের বিরুদ্ধে খেলতে দেখা গিয়েছে। চেন্নাইয়ে এ বার যথেষ্ট পরিমাণে বাউন্স থাকার কথা বলা হলেও, তিন পেসারে খেলার সম্ভাবনা কম। সে ক্ষেত্রে বুমরা এবং সিরাজ হতে পারেন দুই পেসার। সঙ্গে অশ্বিন, জাডেজা এবং কুলদীপ হতে পারেন তিন স্পিনার। অক্ষর পটেলকে বসতে হতে পারে। ব্যাটিংয়ে সরফরাজ না কেএল রাহুল কাকে নেওয়া হয় তা নিয়ে জল্পনা অব্যাহত। তবে ধ্রুব জুরেলের জায়গায় ঋষভ পন্থের ফেরা পাকা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।