চরম ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের কাছে ৯২ রানে হেরেছে বাংলাদেশ। যদিও একসময় মনে হচ্ছিল সহজ জয় পাচ্ছে শান্তবাহিনী। দুই উইকেটে ১২০ রান তুললেও হঠাৎ খেই হারিয়ে ৩৪ ওভার ৩ বলে ১৪৩ রানে অলআউট বাংলাদেশ। মাত্র ২৩ রানের মধ্যে বাংলাদেশ হারিয়েছে শেষ ৮ উইকেট। অবিশ্বাস্যই বলা যায়! এ জয়ে তিন ম্যাচ সিরিজে এগিয়ে এলো আফগানরা। আফগানিস্তানের এমন জয়ে সবচেয়ে বড় অবদান আল্লাহ মোহাম্মদ গাজানফারের। এক ইনিংসেই পেলেন ৬ উইকেট। প্রথমবার ইনিংসে ৫ বা এর চেয়ে বেশি উইকেট পেলেন। ম্যাচ শেষে গাজানফার বলেন, ‘প্রথম স্পেলে যখন বোলিং করতে আসি, ছন্দ ভালোই ছিল। ১টি উইকেট পাই। কিন্তু ওই উইকেট পাওয়ার পর ভালো বোলিং করতে পারিনি। এরপর দ্বিতীয় স্পেলে শক্তিশালী হয়ে ফেরার কথা চিন্তা করেছি এবং আমি তা পেরেছি।’ ‘চেষ্টা করেছি, দলের জয় আনতে পেরেছি। দলের হয়ে ৫-৬ উইকেট নেওয়া যেকোনো বোলারের স্বপ্ন। আমারও স্বপ্ন ছিল, যেটা আজ পূরণ হয়েছে।’-যোগ করেন তিনি। দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার রশিদ খান ও মোহাম্মদ নবির থেকে মাঠে সাহায্য পেয়েছেন গাজানফার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রশিদ ও নবীর ভূমিকা আমার বোলিংয়ের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তারা সব সময় আমাকে কার্যকর পরামর্শ দেন, যা ম্যাচে ভালো ফল এনে দেয়।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।