বাংলাদেশ হয়তো গতকাল ব্যাট করতে পারতো! হয়তো বলার কারণ, দু-দুটি ক্যাচ মিস। তা আবার ‘সেঞ্চুরিম্যান’ কেন উইলিয়ামসনের। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক উইলিয়ামসন গতকাল তিন অঙ্কের জাদুকরী ইনিংস খেলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। অথচ ২৯তম টেস্ট সেঞ্চুরি হাঁকানো উইলিয়ামসন থেমে যেতে পারতেন ৬৩ ও ৭০ রানে। কিন্তু শেষ সেশনে এসে বাংলাদেশ নিয়ে নেয় চার উইকেট। ম্যাচের মোড়ও ঘুরে যায় তাতে। দুই উইকেট হাতে নিয়ে ৪৪ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনে খেলতে নামবে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে স্বাগতিকদের ৩১০ রানের জবাবে ৮ উইকেট হারিয়ে ২৬৬ রান করেছে তারা। বাংলাদেশের লিড পাওয়ার সম্ভাবনাও এখন উজ্জ্বল। দিনশেষে তাইজুল ইসলাম-নাঈম হাসানদের কৃতিত্ব দিয়েছেন উইলিয়ামসন। সিলেটে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘তারা (বাংলাদেশের বোলাররা) এই কন্ডিশন সম্পর্কে ভালোভাবেই জানে। তারা একদম ঠিকঠাক ছিল। অনেক ধরনের সম্ভাবনা তৈরি করছিল। সবাই ছিল অসাধারণ। অনেক প্রশ্নের তৈরি করেছে তারা। পৃথিবীর এই প্রান্তে এসে কীভাবে ভালো করতে হয় সেটি শিখেয়েছে আমাদের।’ প্রথম দিনই কিছু টার্ন ছিল। দ্বিতীয় দিনে সেটি বেড়েছে আরও। ব্যাটিং করাটাও হয়ে পড়েছে কঠিন। যদিও এ নিয়ে চিন্তিত নন কেন উইলিয়ামসন। আগামী কয়েকদিনের রোমাঞ্চের অপেক্ষাতেই আছেন তিনি। উইলিয়ামসনের প্রত্যাশা আরও কিছু রান করার। তিনি বলেন, ‘দিনটা আমাদের জন্য কঠিন ছিল। আমার মনে হয় ব্যাটাররা তাদের মেলে ধরার চেষ্টা করেছে। একসঙ্গে ভালো কিছু জুটি গড়েছে। আমাদের দু'টি উইকেট আছে হাতে। আরও কিছু রান করতে পারলে ভালো হয় আর এরপর আমরা সুযোগ পাবো বল করার। পিচে পরিবর্তনের (স্পিনারদের জন্য ভালো) ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে আগামী কয়েকদিন আরও ভাঙবে।’
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য (১)
VESsKYetqDFMWLRy
CXsMwqzNgUBZTIK