বাংলাদেশের সঙ্গে ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
বাংলাদেশের সঙ্গে ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
BD HIGHLIGHTS
আফগানিস্তান প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ সেমিফাইনালের টিকেট বুক করতে সক্ষম হয়েছে। মঙ্গলবার সুপার এইটের শেষ খেলায় বাংলাদেশকে হারিয়ে তারা সেমিফাইনালে উঠেছে। আফগানিস্তান ভালো খেলেই বাংলাদেশের বিরুদ্ধে জয় পেয়েছে, তবে খেলার মাঠে আফগানি খেলোয়াড়দের কিছু ঘটনা বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। এর মধ্যে সব থেকে বড় ঘটনা হলো- আফগান স্টার গুলবাদিন নায়েবের আকস্মিক আহত হওয়ার ভান করা। ক্যামেরায় দেখা যায়, কোচ জোনাথন ট্রোট আফগান খেলোয়াড়দের ধীরে আগানোর নির্দেশনা দিচ্ছেন। এটা দেখেই গুলবাদিন নায়েব স্লিপে ফিল্ডিংরত অবস্থায় হাঁটু ধরে আকস্মিক পড়ে যান। এই ঘটনা মাঠে মেডিকেল টিম আসতে বাধ্য করে এবং তাকে মাঠের বাইরে নিয়ে যায়। শুধু বাংলাদেশ টিম নয়, এই ঘটনায় অধিনায়ক রশিদ খানকেও হতাশা প্রকাশ করতে দেখা যায়। ম্যাচ চলাকালে ধারাভাষ্যকার মিন ডোল বলেন, ‘কোচ বার্তা পাঠাল ধীরে আগাও, ধীরে আগাও। এরপর ফার্স্ট স্লিপ অপ্রয়োজনীয়ভাবে মাঠে শুয়ে পড়ল। এটা অগ্রহণযোগ্য। এটা অনেক দূর গড়াল।’ জিম্বাবুইয়ান ধারাভাষ্যকার প্রমি বাঙ্গাওয়া বলেন, ‘অস্কার, এমি’ অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য। এই ঘটনা দেখে রবিচন্দন অশ্বিন, মাইকেল ভন সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতা করেছেন।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।