দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে বিদেশের মাটিতে সেঞ্চুরির অনন্য কীর্তি, বাংলাদেশের একমাত্র নারী ব্যাটার হিসেবে দুইবার তিন অঙ্ক ছোঁয়ার অসামান্য অর্জন- ফারজানা হক পিংকির এতসব অসাধারণ নৈপুণ্য যদিও বিফলে গেল। দল যে জিততে পারেনি। তার শতরানে ভর করে লড়াইয়ের পুঁজি গড়ে বাংলাদেশ। তবে প্রথম চার ব্যাটসম্যানের দারুণ ব্যাটিংয়ে তা অনায়াসেই পেরিয়ে গেল দক্ষিণ আফ্রিকার মেয়েরা। পচেফস্ট্রুমে বুধবার (২০ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮ উইকেটে জিতেছে স্বাগতিকরা। বাংলাদেশের দেওয়া ২২৩ রানের লক্ষ্য ২৯ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। ১৬৭ বলে ১১টি চারের সাহায্যে ১০২ রান করেন ফারজানা। দুই ইনিংস মিলিয়ে এই ম্যাচে মোট রান হয়েছে ৪৪৫; নারী ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার কোনো ম্যাচে যা সর্বোচ্চ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা। প্রথম ম্যাচে ১১৯ রানে জিতেছিল বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ। সহজাত মন্থর ব্যাটিংয়ে এক প্রান্ত আগলে রাখেন ফারজানা। আরেক প্রান্তে দ্রুত রান তোলার চেষ্টা করেন শামিমা সুলতানা। মূলত তার ব্যাটেই শুরুতে রানের চাকা সচল থাকে। পাঁচ চারে ৩৬ বলে ২৮ রান করে শামিমা ফিরলে ভাঙে ৪৮ রানের জুটি। বেশিক্ষণ টেকেননি মুর্শিদা খাতুন ও নিগার সুলতানা। এক চারে ১৩ রান করতে ৩৩ বল খেলেন অধিনায়ক নিগার।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।