গেল সপ্তাহে পাকিস্তানের সাবেক স্পিনার মুশতাক আহমেদকে টাইগারদের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। দায়িত্ব পাওয়ার পর সোমবার (২২ এপ্রিল) বাংলাদেশে পৌঁছেছেন মুশতাক। জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বাংলাদেশের সঙ্গে কোচ হিসেবে যাত্রা শুরু করবেন তিনি। আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত মুশতাকের সঙ্গে চুক্তি বিসিবির। পারফরম্যান্স ভালো হলে বাড়তে পারে চুক্তির মেয়াদ। নিজ দেশ পাকিস্তানের পাশাপাশি ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের স্পিন কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ৫৩ বছর বয়সী মুশতাকের। নতুন দায়িত্ব গ্রহণ করে সাবেক এই স্পিনার বলেন, ‘বাংলাদেশের স্পিন বোলিং কোচ হওয়া আমার জন্য অনেক বেশি সম্মানের। আমি আমার দায়িত্ব পালনের দিকে পুরো মনোযোগ দিচ্ছি। আমার অর্জিত অভিজ্ঞতা ক্রিকেটারদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। আমি বিশ্বাস করি বাংলাদেশ বিশ্বের অন্যতম ভয়ঙ্কর দলগুলোর একটি।’ আন্তর্জাতিক ক্রিকেটে ১৪৪ ওয়ানডে খেলে মুশতাকের শিকার ১৬১ উইকেট। এছাড়া ৫২ টেস্ট খেলে এই লেগস্পিনার ১৮৫ উইকেট নিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০৯ ম্যাচ খেলে তার উইকেট ১ হাজার ৪০৭টি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক।