বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কিউরেটরের পদ থেকে গত বুধবার (১০ জুলাই) সরে দাঁড়ান টনি হেমিং। বিসিবির চাকরি ছাড়ার সপ্তাহ পেরোনোর আগেই নতুন চাকরিতে যোগ দিলেন এই কিউরেটর। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে, হেমিংকে প্রধান কিউরেটর হিসেবে নিয়োগ দিয়েছে তারা। হেমিংয়ের সঙ্গে পিসিবির দুই বছরের চুক্তি হয়েছে। ক'দিন পরেই বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজের উইকেট তৈরি দিয়েই নিজের নতুন চাকরিতে কাজ শুরু করবেন হেমিং। এর আগে গত বছরের জুলাই মাসে প্রধান কিউরেটর হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যোগ দিয়েছিলেন টনি হেমিং। তার সঙ্গে দুই বছরের চুক্তি ছিল বিসিবির। তবে সেই মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান এই কিউরেটর। গত ১০ জুলাই এক বিবৃতিতে হেমিংয়ের বিদায়ের খবর নিশ্চিত করে বিসিবি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে যাচ্ছে।শনিবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন…
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে ফিরছে। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি…
বিশ্ব চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই ধারায় নতুন সংযোজন হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রও। সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত দেশের প্রথম সিনেমা ‘গ্যাপ’ এখন…
জরুরি রক্ষণাবেক্ষণ, লাইন মেরামত এবং বিদ্যুৎ সঞ্চালনা লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি জেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কোথাও…
ফুটবল মাঠে প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করেন বল পায়ে, এবার গাজার অসহায় শিশুদের জীবন বাঁচাতে মানবতার হাত বাড়িয়ে দিলেন হামজা চৌধুরী। বাংলাদেশি এই ফুটবলারের উদ্যোগে সংগৃহীত হয়েছে ১ লাখ…
মন্তব্য (১)
inNekhEFmx
HubLeYBsngVIaiT